ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৬:০৫ পিএম

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। 

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছেন।
রাতেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল অব্যাহত ছিল। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল শুরু করেন।

তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিগত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। সেই ঘটনার প্রেক্ষাপটে এ বছর ১৬ জুলাইকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করা গণমাধ্যমের ওপর আঘাত

শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু