ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৫:৫২ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দুই সহোদর ভাই।

গতকাল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে প্রাইভেটকারে করে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের বাবা আব্দুল মালেক।

তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে শোকের মাতম চলছে।

সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতো। তারা দুইজনই রিয়াদ শহরে ব্যবসায়িক মালামাল কিনতে যায়। ওই মালামল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, 'আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।'

আরও পড়ুন

তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাদের বাবা আব্দুল মালেক।

এদিকে, দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও স্বজনেরা।

নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করা গণমাধ্যমের ওপর আঘাত

শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু

দুই বছরেও ওয়াসিম হত্যার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা: প্রতিমন্ত্রী ইশরাক