ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৪:৫৭ পিএম

শরণখোলায় শয়ন কক্ষ থেকে বাগেরহাটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শরণখোলায় শয়ন কক্ষ থেকে বাগেরহাটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় শয়ন কক্ষ থেকে মো. কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামের নিজ ঘর থেকে বিছানায় শোয়া অবস্থায়  ওই দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়।

মো. কবির হোসেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

হালিমার বাড়িও একই এলাকায়। এই দম্পতির দুই সন্তান রয়েছে।একটির বয়স পাঁচ বছর ও আরেকটির দুই মাস।অবুঝ এই দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

লাশ উদ্ধারের সময়, মৃত্যুর জন্য কেউ দায়ী নয় স্বেচ্ছায় তারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন এমন একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের জন্য দম্পতির লাশ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, কবির ও হালিমার মধ্যে এক সপ্তাহ ধরে ঝগড়া-বিবাদ চলছিল।  হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।পুরো বিষয়টি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে, এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না

শরণখোলায় শয়ন কক্ষ থেকে বাগেরহাটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব : জরিপ

মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

৩১ দফা: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা