ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১২:২৫ পিএম

রাতে মার্কিন বিমান হামলায় ইরানে নিহত অন্তত ৩৫

রাতে মার্কিন বিমান হামলায় ইরানে নিহত অন্তত ৩৫,ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কব্যাপক বিমান হামলায় আরেকটি আতঙ্কের রাত কাটিয়েছেন ইরানের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। ১৫ জুলাই বুধবার রাতভর দেশটির দক্ষিণ উপকূলঘেঁষা বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দিনের মার্কিন হামলায় ইরানে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

হরমুজ প্রণালির বৃহত্তম দ্বীপ কেশমে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসেও। প্রণালির গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিকেও হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশের কোনারাক ও রাস্ক থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, খোররামাবাদের পশ্চিমাঞ্চলে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরান থেকে শহরটির দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। হামলার পর রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেস্ক শহরের আকাশে একটি ‘শত্রুপক্ষের’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে। সংস্থাটির দাবি, বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আজ ১৬ জুলাই বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার ফলে অস্থির হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য।যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখে যা পুরো বৈশ্বিক বাণিজ্যকে অস্থির করে তুলেছে। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে তেল ও জ্বালানির বাজারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মার্কিন বিমান হামলায় ইরানে নিহত অন্তত ৩৫

ম্যাচ শেষে সাক্ষাৎকারে যে বার্তা দিলেন মেসি

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

সারাদেশে শনিবার থেকে হতে পারে বজ্রবৃষ্টি

৩১ জুলাই পর্যন্ত হওয়া যাবে নতুন ভোটার

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত