ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১১:১১ এএম

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।জানা যায়,  উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। এদিকে, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ২ যাত্রী বাসের ধাক্কায় নিহত

ফাইনালে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়লেন বগুড়ার সমর্থকরা

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা