আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত। ৪৮ দল নিয়ে শুরু হওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ।
এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি।
আগামী ১৯ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুনশিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। সফল হলে ইতালি ও ব্রাজিলের পর বিশ্বকাপে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় দল হিসেবে ইতিহাস গড়বে লিওনেল মেসিদের দল।
অন্যদিকে, স্পেন ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছে। লা রোজারা জিততে পারলে এটি হবে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।
এদিকে, ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে হেরে যাওয়া দল ইংল্যান্ড ও ফ্রান্স। দুই ইউরোপীয় শক্তির এই লড়াই অনুষ্ঠিত হবে ফাইনালের আগের দিন।
মন্তব্য করুন






