ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১১:১১ পিএম

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর আজ বুধবার (১৫ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে।

তিনি একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। জানা যায়, আমিনুল ইসলাম লিটন গত ৫ জুলাই মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত মঙ্গলবার সকালে তিনি হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

এরপর সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

ইতিমধ্যেই আমরা বাজেটে যা পেয়েছি সেটা কল্পনাও করতে পারি নাই - বাজুস প্রেসিডেন্ট

কুড়িগ্রামের উলিপুরে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না জাল

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

বগুড়ার আদমদিঘীতে ৪শ’এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ দু’জনকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু