ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০১:৫৭ পিএম

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২—০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। ম্যাচ শেষে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দলের পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন। তাছাড়া নিজেদের কৌশলের ভুল নিয়েও ব্যাখ্যা দেন ফ্রান্স অধিনায়ক।

ম্যাচজুড়ে স্পেনের মিডফিল্ডার রদ্রি দুর্দান্ত নৈপুণ্য দেখান। মাঝমাঠে আধিপত্য বিস্তার করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ফ্রান্সকে ছন্দে ফিরতে দেয়নি। ফলে টানা তিন ম্যাচে ফ্রান্সকে হারানোর কৃতিত্বও অর্জন করেছে স্পেন। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘মাঝমাঠে আমরা ছিলাম দুইজনের বিপরীতে তিনজন। স্পেনের মতো দলের বিপক্ষে এটি খুব কঠিন। ফাবিয়ান রুইস ও রদ্রি অনেক সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। আমার মনে হয়, আমাদের ম্যান—টু—ম্যান প্রেসিং করা উচিত ছিল, যাতে তাদের দৌড়াতে বাধ্য করা যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি; প্রযুক্তিগত বা কৌশলগত কোনো দিক থেকেই নয়। বিশ্বকাপের সেমিফাইনালে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে জয় পাওয়া যায় না।’

ম্যাচের ৮৬তম মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দিকে ছুটে যান এমবাপ্পে। বল তুলতে নিচু হওয়া সিমনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনার জন্য হলুদ কার্ডও দেখেন ফরাসি অধিনায়ক। এ বিষয়ে এমবাপ্পে বলেন, ‘অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার। সেটি নিতে আমার কোনো সমস্যা নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’ ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে কয়েকটি পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। বিরতির পর আদ্রিয়েন রাবিওটকে তুলে নিয়ে আসেন দেজিরে দুয়েকে। পরে মাঠে নামেন রায়ান শেরকিও। তবে কোনো পরিবর্তনই ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

আরও পড়ুন

বিকল্প হিসেবে নেমে খেলা রায়ান শেরকি বলেন, ‘কী বলব বুঝতে পারছি না। তারা আমাদের চেয়ে প্রতিটি বিভাগেই ভালো খেলেছে। আমার মনে হয়, জয়ের ক্ষুধাও তাদের বেশি ছিল। আমি এখনও বিশ্বাস করি, আমাদের দল আরও ভালো। কিন্তু আজ স্পেনই সেরা ছিল।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা প্রযুক্তিগত, কৌশলগত এবং মানসিক; সব দিক থেকেই পিছিয়ে ছিলাম। সত্যি বলতে, আজ আমাদের খেলায় কিছুই ঠিক ছিল না। চার বছর পর আমরা আবার ফিরব এবং একই ভুল আর করব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, বেশকিছু অঞ্চলে সতর্কাবস্থা

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত