ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১০:৪৫ এএম

আ.লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি প্রতিমন্ত্রী নুরের

আ.লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি প্রতিমন্ত্রী নুরের, ছবি: সংগৃহীত।

পটুয়াখালী—৩ (গলাচিপা—দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার এবং জুলাই—আগস্টের গণঅভ্যুত্থানে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন। তার দাবি, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি উত্থাপন করেন।

প্রতিমন্ত্রী নুর জোর দিয়ে জানান, জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের পাশাপাশি গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারীদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান।বক্তব্যে তিনি প্রতিবেশী রাষ্ট্র ও ওয়ান—ইলেভেন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি পিলখানা বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্বরে আলেম—ওলামাদের ওপর হত্যাকাণ্ডের অভিযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন।

আরও পড়ুন

তিনি বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশোধ না নেওয়ার বক্তব্য উল্লেখ করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদের বিচার সম্পন্নের আহ্বান জানান। ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে গুম, খুন ও দমন—পীড়নের রাজনীতি চালাতে না পারে, সে জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও তালিকা প্রণয়নে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন। দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি প্রতিমন্ত্রী নুরের

গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

এবার ফ্রান্সের জালে পেদ্রোর গোল, ব্যবধান বাড়ালো স্পেন

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল স্পেন