ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৭:৫৩ পিএম

রাজনীতি

‘ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে’

সংগৃহীত,‘‘ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে’

গত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে- এমনটাই মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রশ্নে ভুল থাকার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রশ্নে ভুল ছিল। এটা ট্যাকনিক্যাল সমস্যা। যা সমাধান করার জন্য বোর্ড আশ্বাস দিয়েছে। যত সমস্যাই হোক না কেন? আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি। 

আরও পড়ুন

গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো উল্লেখ করে নাসির বলেন, কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি গতকালই সারাদেশের বিভিন্ন বোর্ডের  কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটার একটা ভালো সমাধান হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

‘ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে’

বগুড়ায় বিএনপি নেতাদের আশ্বাসে মাঠ ছাড়লেন পরীক্ষার্থীরা

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে কষ্টি পাথরসহ গ্রেফতার ২

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন