ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৭:৩৩ পিএম

জয়পুরহাটের কালাইয়ে বাগানের ফলদ গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা

জয়পুরহাটের কালাইয়ে বাগানের ফলদ গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কালাইয়ে পুরগ্রামে শক্রুতার জেরে গভীর রাতে ফলজ বাগানের ৩০টি গাছ ফলসহ গোড়া থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ওই বাগানে ফলধারণ করা আম, কাঁঠাল, লিচু, ডালিম, পেয়ারা ও কমলাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি বাগান মালিকের।

গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামে শাবলু সরকারের বাগানে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাগান মালিক গতকাল মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাগান মালিক শাবলু সরকারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামে তার বসতবাড়ির পাশে ১৪ শতাংশ জমিতে একটি ফলজ বাগান রয়েছে। ওই বাগানে তিনি আম, কাঁঠাল, লিচু, ডালিম, পেয়ারা, কমলাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করেছেন। বর্তমানে অনেক গাছেই ফল ধরেছে।

কিছুদিনের মধ্যেই ফল সংগ্রহের উপযোগী হবে। গত ১৩ জুলাই রাতের কোনো এক সময়ে পূর্বপরিকল্পিতভাবে তার বাগানে প্রবেশ করে শত্রুতাবশত ৩০টি ফলদ গাছ গোড়া থেকে কেটে ফেলে। গতকাল মঙ্গলবার সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, গাছগুলো গোড়া থেকে কেটে ফেলেছে। এ ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

শাবলু সরকার বলেন,‘অনেক কষ্ট করে বছরের পর বছর ধরে সন্তানের মত করে এই বাগান গড়ে তুলেছি। গাছগুলো পরিবারের ভবিষ্যতের জন্য বড় ভরসা ছিল। যেভাবে ফলধারণ করা গাছগুলো কেটে ফেলা হয়েছে, তাতে গাছ কাটেনি বরং আমার সন্তানদের খুন করেছে। পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে।’

পুরগ্রামের বাসিন্দা ফিজু মিয়া বলেন,‘সকালে বাগানে গিয়ে দেখি কে বা কারা ৩০-৩২টি ফলদ গাছ কেটে ফেলেছে। একজন মানুষের বহু বছরের পরিশ্রম মুহূর্তেই শেষ করে দেওয়া হয়েছে। এটা ভাল না।’ কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে বাগানের ফলদ গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা

সেমিতে কোন দলের ম্যাচে টিকিটের দাম সবচেয়ে বেশি

ফার্মের মুরগী খাওয়া কি ক্ষতিকর?

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীদের উত্তেজনা

‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’স্লোগানে ময়মনসিংহে সড়ক অবরোধ

ঢাকার সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের যেভাবে শান্ত করলো পুলিশ