পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে কষ্টি পাথরসহ গ্রেফতার ২
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তের রাধাকৃষ্ণ বাজার এলাকায় বিজিবি’র অভিযানে কষ্টি পাথরসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধীনস্থ বর্ষালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৯৬ এর রেফারেন্স পিলার ৫ থেকে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার নামক স্থানে অধিনায়ক লে: কর্নেল আখলাকুর রহমান জি আর্টিলারী’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে ৭কেজি ওজনের একটি কষ্টিপাথরের অংশ বিশেষ, ২টি মোটরসাইকেল, বাটন ফোন ২টি সহ ২টি মোবাইল সিম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪শ’ টাকা। আটককৃতরা হলো-পঞ্চড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের ছবিরুল ইসলামের ছেলে মো: দুলাল হোসেন(৩৬) এবং ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার চাপাতি গ্রামের মৃত সুরল ইসলামের ছেলে মো: কলিম উদ্দিন (৪০)।
আরও পড়ুনএব্যাপারে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিজিবি’র পক্ষে নায়েব সুবেদার মো: আব্দুল্লাহ আল মাসুদ বাদি হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করে জব্দকৃত মালামাল সহ ধৃত আসামিদের থানায় সোপর্দ করে।
মন্তব্য করুন


_medium_1784036052.jpg)

-Students-Bikkhuv-6a561da29d87c_medium_1784034696.jpg)


