ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৬:৩৫ পিএম

কুমিল্লা বোর্ডের ফটক বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

কুমিল্লা বোর্ডের ফটক বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান তারা।
 
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কান্দিরপাড় পূবালী চত্বর থেকে 'কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজের' ব্যানারে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাবোর্ডের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের স্লোগান দেন।
 
শিক্ষার্থীরা বলেন, বন্যা-জলাবদ্ধতা ও পরিবহন সংকটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যা তাদের অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই হুমকি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।
 
প্রায় আধঘণ্টা মিছিল ও সমাবেশের পর শিক্ষার্থীরা বোর্ডের মূলফটকে অবস্থান নিলে তা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ উপস্থিত হয়।
 
কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যা আমাদের পক্ষে সম্ভব, তা পূরণ করব। বাকি বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
 
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, “কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়েছে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বোর্ডের ফটক বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

বাংলাদেশে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন

৬ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের