ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৬:৪৪ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে(১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গত সোমবার রাতে আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, গত শুক্রবার বিকেলে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ভুক্তভোগী শিশুর বাবা-মা। এই সুযোগে বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী ওই শিশুকে জোড়পূবর্ক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল।

পরে শিশুটির গোঙানির শব্দে তার মা ঘরে ঢুকলে পালিয়ে যায় অভিযুক্ত। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলে সাড়া দেয়নি ওই যুবকের পরিবার। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে গত সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহাজাহান জানান, তদন্তে অভিযোগের সত্যতা মেলায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স, ২৫ বছর হলেই আবেদন

দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় কামব্যাক গোবিন্দের

কয়েল বা স্প্রে ছাড়াই ঘরোয়া উপায়েই তাড়ান মশা

কুমিল্লা বোর্ডের ফটক বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী