ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৪:১৩ পিএম

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা জলদস্যুতা : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা জলদস্যুতা : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এ পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যায়িত করেছেন।সোমবার ব্রাজিলের সাও পাওলোতে দেওয়া এক বক্তব্যে লুলা বলেন, ‘আগের দিনে এ ধরনের কাজকে জলদস্যুতা বলা হতো।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’

লুলার এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। লুলার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ব্রাজিল এই ধরনের একতরফা বাণিজ্যিক পদক্ষেপকে আন্তর্জাতিক নৌপরিবহন ও মুক্ত বাণিজ্যের জন্য উদ্বেগজনক হিসেবে দেখছে। সূত্র : আল জাজিরা

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা জলদস্যুতা : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার

ফ্রান্স—স্পেন ম্যাচ পরিচালনার দায়িত্বে আলোচিত সেই রেফারি

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলি সংসদ, নির্বাচন অক্টোবরে

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় গেল ৭ প্রাণ

পূর্বনির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা