ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০১:২৪ পিএম

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌ—ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইরান

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌ—ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সময়ে বাহরাইনে একাধিকবার বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে। আইআরজিসির দাবি, এ হামলায় ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগে যায়। পাশাপাশি একটি প্যাট্রিয়ট রাডার, নৌবহরের আকাশ নিয়ন্ত্রণ রাডার, সি—র‌্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং চালকবিহীন সমুদ্রযানের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে।’

এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের আল জুফাইর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করা একটি ভবন, কয়েকটি অস্ত্রভান্ডার এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো তাদের আজকের ‘প্রতিশোধমূলক অভিযানের’ দ্বিতীয় ধাপের অংশ। আইআরজিসি জানিয়েছে, ‘নাসর—২’ নামের এই অভিযান এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার সকালে তৃতীয়বারের মতো বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে। সেসময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। অবশ্য বাহরাইনের বাদশাহের গণমাধ্যম উপদেষ্টা নাবিল আলহামের জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় আকাশপথে ইরানের চালানো হামলা বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটা জনগণ দেখতে চায় : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌ—ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইরান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের

মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফ্রান্স ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বার্তা ইয়ামালের