ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০২:৩৩ এএম

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

ছবি : সংগৃহীত, আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩৩ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও প্রায় ৮৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব অভিযানে সারা দেশ থেকে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান, ১৮টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং একটি পেনগান।

মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময়ে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ, মহানগর পুলিশ, রেঞ্জ, বিশেষায়িত ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগেও বিভিন্ন সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান অভিযানে নিয়মিত মামলার আসামিদের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং পলাতক অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও জোরদার ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম

ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ