বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় জেলেরা। সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাদের নজরে আসে।
যমুনা পাড়ের বাসিন্দারা জানান, সকালে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে তারা একটি নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুনধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে ভাসমান মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য করুন









