ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৬:৩৩ পিএম

বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক শোকবার্তার মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণের প্রতি এই সমবেদনা জানান।

শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।

আরও পড়ুন

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি ব্যক্ত করছি।

এছাড়া বন্যায় আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা কামনা করে বিশেষ প্রার্থনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে ঢাকার বংশাল, দুর্ভোগে নগরবাসী

বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী সবাইকে দৌড়ের উপরে রেখেছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ হারালেন ব্যবসায়ী

শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার