ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ১১:০৭ এএম

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০, ছবি: সংগৃহীত।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ১৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৪৩ জন, মিরপুরে ৯১ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন রয়েছে।

আরও পড়ুন

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ভারত ও আ‘লীগ বাংলাদেশের শত্রু তাদের বয়কট করতে হবে : জয়পুরহাটে ব্যারিস্টার শাহরিয়ার কবির