ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১১:৪৯ পিএম

রংপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

রংপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

রংপুর প্রতিনিধি: গর্ত, খানাখন্দ আর দীর্ঘদিনের অবহেলায় একসময় ‘মৃত’ ঘোষণা করে যে সড়কের প্রতীকী জানাজা পড়েছিলেন ক্ষুব্ধ নগরবাসী, সেই রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে।

প্রায় ২০ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার দীর্ঘ এ সড়ক আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। আজ রোববার (১২ জুলাই) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজের উদ্বোধন করেন।

রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। প্রকল্পের আওতায় কার্পেটিং, আরসিসি সড়ক, আরসিসি ড্রেন, ফুটপাতে টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইটপোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান ও আরিফ আহমেদসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

স্বৈরাচারের বীজ ২০০৯ সালে নয় ১৯৭২ সালেই বপন হয় : সারজিস আলম

বগুড়ায় আরিফ হত্যা মামলার ৪ আসামি রিমান্ডে

বৃষ্টিতে মহাসড়কে সৃষ্ট গর্তে দুর্ভোগে চালকরা, নেই সতর্কতামূলক নিশানা

বগুড়ার শিবগঞ্জে মাদক বিক্রির ৪৯ হাজার টাকা ও ইয়াবাসহ কারবারি গ্রেফতার