চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলসহ ৭ হাজার পিস ইয়াবা জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশি অভিযানে মোটরসাইকেলসহ ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকবিরোধী অভিযান চলানো হয়।
এসময় শহরের আরামবাগ এলাকার সড়কে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তিন আরোহী পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে হ্যান্ডেলে থাকা ব্যাগ থেকে সাত হাজার পিস হালকা কমলা ও লালচে রঙের ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে।
আরও পড়ুনগতকাল শনিবার দিবাগত রাত ১টার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, এ ঘটনায় আসামি গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








