বগুড়ার শিবগঞ্জে মাদক বিক্রির ৪৯ হাজার টাকা ও ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৯ হাজার ৬শ’ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি বগুড়ার সদস্যারা আজ রোববার (১২ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি টিম শিবগঞ্জ উপজেলার চন্ডিজান (করতকোলা) গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আসামি মোঃ এনামুলকে গ্রেফতারের পর দেহ তল্লাশি করে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনএসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৪৯ হাজার ৬শ’ টাকা ও তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত এনামুল (৪৩) শিবগঞ্জের মোকামতলার চন্ডিজান (করতকোলা) গ্রামের মৃত বাবলু প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন








