ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৫:৪৫ পিএম

শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার তিনটি ফুটপাত থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) তিনটি পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানা পুলিশকে খবর দেন। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।

আরও পড়ুন

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত তিন ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

বিয়ের পরই হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির খান-গৌরী স্প্র্যাট

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ

টানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, বিপর্যস্ত জনজীবন

মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছিল ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক