ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১২:৫৮ পিএম

একযোগে ছয় দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

একযোগে ছয় দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। আইআরজিসি জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড—অ্যান্ড—কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের সশস্ত্র বাহিনী দেশটিকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যমতে, আইআরজিসি ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার প্ল্যাটফর্মেও হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটে ড্রোন হামলা চালিয়েছে তারা।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সাইটে হামলা চালানো হয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী। আইআরজিসি বলেছে, তারা হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজ আটক করেছে। অব্যাহত মার্কিন—ইসরাইলি আগ্রাসন আরো বিধ্বংসী প্রতিক্রিয়ার জন্ম দেবে বলে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সূত্র : আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ছয় দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেফতার 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা তেহরানের

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

কিছু সময় শান্তিতে কাটানোর সুযোগ পাওয়া গেল : মেসি