ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০১:০৮ পিএম

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা—পরীমণি

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা—পরীমণি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি ও তার দলের আরেকটি অনবদ্য পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও পরীমণি।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জয় উদযাপন করে পূর্ণিমা লিখেছেন, ‘বিশুদ্ধ আবেগ। বিশুদ্ধ আবেগ। সেমি ফাইনালিস্ট!’ পূর্ণিমার এই সংক্ষিপ্ত পোস্টেই ফুটে উঠেছে তার প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগ। পোস্টটি প্রকাশের পর ভক্তরাও মন্তব্যে আর্জেন্টিনার জয় উদযাপনে শামিল হন।

আর্জেন্টিনার জয়ের পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোর ক্যাপশনে তিনি এক শব্দে লিখেছেন, ‘উইন’। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই প্রিয় দলের জয়ের আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী। পরীমনি আর্জেন্টিনার সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচ থাকলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রতি নিজের সমর্থনের কথা জানান অভিনেত্রী। সেই সঙ্গে আর্জেন্টিনার গোল দিলেই পোস্ট।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা—পরীমণি

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি!

একযোগে ছয় দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেফতার 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা তেহরানের