ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১২:১৩ পিএম

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া শীর্ষস্থানীয় আলেম—ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ঢাকা—বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ। পাশাপাশি বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা—বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রম্নতি প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষ।

আরও পড়ুন

সফরকে সফল করতে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জর্ডানে মার্কিন বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

গাইবান্ধার ফুলছড়িতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

আজ  প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 

ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা