ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১১:০৭ এএম

ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ রবিবার সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে রবিবার আপিল বিভাগ বেলা ১১টা ও হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত চলবে। এর আগে রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।

আরও পড়ুন

জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কোন দলের খেলা কবে? 

লজ্জা থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন:  সারজিস আলম

চীনে শক্তিশালী টাইফুন বাভির আঘাত, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন