ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০২:২৭ এএম

আমি যা শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

ছবি : সংগৃহীত, আমি যা শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : স্পেনের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার রাতে মাঠে আলো ছড়িয়েছেন লামিন ইয়ামাল, আর গ্যালারি থেকে দর্শকদের মন জয় করেছেন তার মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কেইন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর ম্যাচে ইয়ামালের পারফরম্যান্সের পাশাপাশি ছোট্ট কেইনের হাসি, উচ্ছ্বাস ও দুষ্টুমিভরা অভিব্যক্তিও হয়ে উঠেছে আলোচনার বিষয়।

সোফাই স্টেডিয়ামে ক্যামেরা যখনই গ্যালারির দিকে ঘুরেছে, তখনই নজর কেড়েছে কেইন। তার প্রাণবন্ত অভিব্যক্তির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

কেইনের জন্ম ২০২২ সালের সেপ্টেম্বরে ইয়ামালের মা শিলা এবানার ঘরে। দুই ভাইয়ের মা এক হলেও বাবা ভিন্ন। ফলে তাদের বয়সের ব্যবধান ১৫ বছরেরও বেশি।

ইয়ামাল যখন ছোট ছিলেন, তখনই তার বাবা-মা আলাদা হয়ে যান। তিনি মূলত গ্রানোইয়ার্সে মায়ের কাছে বড় হয়েছেন। পরবর্তী সময়ে তার মা আবার বিয়ে করলে জন্ম হয় কেইনের।

বয়সের এই বড় ব্যবধানের কারণে ছোট ভাইকে নিজের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে বড় হতে দেখছেন ইয়ামাল। তার নিজের শৈশব ছিল নানা কঠিন বাস্তবতায় ঘেরা। বিপরীতে ছোট ভাই এমন একটি শৈশব পাচ্ছে, যা একসময় নিজের জন্য চেয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।

আরও পড়ুন

ইয়ামাল বলেছেন, ‘আমি এমন একটি ঘর থেকে এসেছি, যেখানে রান্নাঘর আর শোবার ঘর একই জায়গায় ছিল। আজ আমি আমার মাকে সুখী দেখছি। আমি দেখছি, আমার ভাই সেই শৈশবটা পাচ্ছে, যা আমি নিজে পেতে চেয়েছিলাম; আর এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার পরও নিজের গোল কিংবা মাঠের কৌশল নিয়ে কথা বলেননি ইয়ামাল। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তার কথাজুড়ে ছিল ছোট ভাই ও পরিবার।

আবেগঘন কণ্ঠে ইয়ামাল বলেন, ‘আমার ছোট ভাইকে এতটা খুশি দেখতে পেয়ে আমি আবেগাপ্লুত। আমার মা এবং বন্ধুদেরও তাদের স্বপ্নের মতো জীবন কাটাতে দেখে খুব ভালো লাগছে। আমার ছোট ভাইই আমার সব। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি; মনে হয়, সে যেন আমার নিজেরই সন্তান।’

মাঠে স্পেনকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের মুখে হাসি দেখাটাও যে ইয়ামালের কাছে সমান গুরুত্বপূর্ণ, তার কথাতেই সেটি স্পষ্ট। আর স্পেনের সেমিফাইনালে ওঠার আনন্দের রাতে গ্যালারিতে থাকা ছোট্ট কেইন যেন সেই পারিবারিক আবেগেরই সবচেয়ে প্রাণবন্ত ছবি হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি যা শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

অতিথিদের জন্য রান্না করতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

ইংল্যান্ডে জন্মেও যে কারণে নরওয়েকে বেছে নিলেন হলান্ড

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়ে আলোচনা

অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান