ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা আয়েশা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সি আয়েশা বেগমকে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও সঠিক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
আজ শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কের জারুইতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রায় ২০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল ভূঁইয়া, মো. নাজমুল খান, মো. হেলিম মিয়া, বাবুল খান, জসিম উদ্দিন, মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, মাদকের আগ্রাসন থেকে এ যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের কারণে একজন বৃদ্ধাকে খুন করা হয়েছে। আমরা অভিযুক্ত তামজিদ খানকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।
আরও পড়ুনআয়েশা বেগমের ভাতিজা নাজমুল খান বলেন, ‘আমার চাচীকে হত্যা করা হয়েছে। মূলত মাদকের টাকা জোগাড় করতে তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। এ সময় চাচি সবকিছু বলে দেবে বলায় তাকে হত্যা করে বস্তাবন্দি করে রাখে তামজিদ। আমরা তামজিদের ফাঁসি দাবি করছি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ৮০ বছর বয়সি আয়েশা বেগম। পরদিন বাড়ির কাছের ডোবায় বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্বজনদের অভিযোগ, মাদকের টাকা জন্য আয়েশা বেগমের নাতি তামজিদ এ হত্যাকাণ্ড ঘটায়। মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তাকে হত্যা করে বস্তাবন্দি করা হয়। পরে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আয়েশা বেগমের এক ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1783767597.jpg)
_medium_1783766335.jpg)
_medium_1783765023.jpg)

_medium_1783764098.jpg)



