ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৪:২৩ পিএম

ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত : ইয়ামাল

ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত : ইয়ামাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামকে হারিয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালটিই তাদের জন্য একপ্রকার ফাইনাল। কারণ প্রতিপক্ষের নামটি যে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স। ৬ ম্যাচের মধ্যে ৬টিই জিতেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ফ্রান্স—স্পেনের সেমিফাইনালটি হবে আগামী মঙ্গলবার। এই ম্যাচকে উদ্দেশ্যে করে লামিলে ইয়ামাল বলেছেন, তারা ফ্রান্সকে ভয় পাচ্ছেন না। বরং ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি। শেষ দুই দেখায়ই ফ্রান্সের বিপক্ষে তাদের জয়। ইয়ামাল বলেন, ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা। আমরা এর আগেও তাদের বিদায় করেছি। আমরা তাদের দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মতে এই বিশ্বকাপের সেরা দুই দলই আমরা এবং ফ্রান্স। কী হবে সেটা মাঠেই দেখা যাবে, তবে আমরা তাদের মোটেও ভয় পাই না।

আরও পড়ুন

ইয়ামাল ফ্রান্সকে নিয়ে একই সুরে কথা বলেছিলেন নকআউটের প্রথম ম্যাচ খেলতে নামার আগেও। তার মতে, দিদিয়ের দেশমের ফ্রান্স মোটেও স্পেনের চেয়ে ভালো দল নয়। এমনকি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত স্পেনই জিতবে। কোপ—এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নেই। কোনো টুর্নামেন্ট শুরু হলে আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার অনুরোধ নাকচ ইরানের

ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত : ইয়ামাল

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় সম্মত ইরান : ট্রাম্প

আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত সুইস কোচের 

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না : র‌্যাব’র সাবেক গোয়েন্দা প্রধান