ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৯:৪১ পিএম

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টায় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া (৩৫) এবং দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে পেছন থেকে চট্টগ্রামগামী একটি লরি ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশায় চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মিয়া ও লাবিব হোসেন মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায় বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে?

নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারি ও ৬ জুয়াড়ি আটক