ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৯:২৯ পিএম

মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে?

শবনম বুবলী।

বিনোদন ডেস্ক ঃ রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন শবনম বুবলী। তবে তারও আগে থেকেই আড়াল অবলম্বন করছিলেন অভিনেত্রী। কারণ অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। কিছুদিন আগে খবর দিলেন, ২ মেয়ে তিনি এক কন্যার মা হয়েছেন; বাবা শাকিব খান। মাতৃত্বের খবরে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বুবলী। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী ।

খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন ছবির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। ছবিতে বুবলীর সঙ্গে আছেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কোরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’; যদিও ছবিটি দর্শককে আকৃষ্ট করতে পারেনি।

নির্মাতা জানিয়েছেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে এই ছবিতে। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও সংলাপ দেবেন বুবলী-আদর।

আরও পড়ুন

নির্মাতা জাহিদ বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে?

নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারি ও ৬ জুয়াড়ি আটক

বগুড়ায় মোটরসাইকেলে বহনকালে ‘এস্কাফ’সহ গ্রেফতার-১

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লাকে গ্রেপ্তার করল র‍্যাব

রসুন কাঁচা খাওয়া কি বেশি উপকারী?