ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৯:২০ পিএম

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লাকে গ্রেপ্তার করল র‍্যাব

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লাকে গ্রেপ্তার করল র‍্যাব

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

আজ বুধবার (৮ জুলাই) অভিযান চালিয়ে উপজেলার সিলিমপুর গ্রাম থেকে সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খবির মোল্লা সিলিমপুর গ্রামের বাসিন্দা। এলাকায় সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খবির মোল্লাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড তাজা গুলি বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ।

আরও পড়ুন

র‍্যাবের স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়া এলাকায় অপরাধ দমন ও অস্ত্রধারীদের দমনে র‍্যাব নিয়মিত কাজ করছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে কালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।জ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লাকে গ্রেপ্তার করল র‍্যাব

রসুন কাঁচা খাওয়া কি বেশি উপকারী?

বগুড়ার আদমদীঘিতে টাকা ছিনতাই মামলায় ১ জন গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

চতুর্থ বিয়ের চার মাসেই সুখবর দিলেন সুষ্মিতা

লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম