ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৮:৪৮ পিএম

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী গুনী অভিনেতা খলিল উল্যাহ খান। তাকে নিয়ে তার দ্বিতীয় ছেলে মূসা খান একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছেন বলে জানালেন। খলিলের জন্ম হয়েছিলো ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি। এক বর্ণাঢ্য অভিনয় জীবন উপহার দিয়ে তিনি মারা যান ২০১৪ সালের ৭ ডিসেম্বর। আগামী ৭ ডিসেম্বর তার মুত্যুর এক যুগ হবে।

এরইমধ্যে মূসা খান সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানালেন তার বাবাকে নিয়ে একটি বিশেষ উদ্যোগ নিচ্ছেন। মূসা খান বলেন,‘ আমাদের দেশেতো আসলে এখন অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানের নামে বেশ বাণিজ্যও হয়ে থাকে। অবশ্যই আমি তাদের সাধুবাদ জানাই যারা সত্যিকার অর্থেই গুনী শিল্পীদের সম্মাননা প্রদান করেন। আমার প্রবল ইচ্ছে আমার বাবাকে নিয়ে একটি সম্মাননা পদক চালু করার। এটা এই বাংলার সিনেমাপ্রেমী দর্শক অনায়াসে স্বীকার করবেন যে বাংলাদেশের একজন শক্তিমান, গুনী অভিনেতা ছিলেন আমার বাবা। তো বাবার মারা গেছেন আজ প্রায় এক যুগ। এরইমধ্যে সিনেমার মানুষজনই বাবাকে ভুলে গেছেন। এই দেশের দর্শক তাকে ঠিকই মনে রেখেছেন। এখনো বাবার অভিনীত সিনেমাগুলো টিভিতে প্রচার হলে অনেক দর্শকই আগ্রহ নিয়ে তার অভিনয় উপভোগ করেন। আমরা যেহেতু তার সন্তান, তার পরিবার , আমরাতো তাকে মনে করবোই। কিন্তু আমরা চাই চলচ্চিত্রে আমার বাবার যে অবদান তা যেন এই দেশ, দেশের মানুষ মনে রাখেন। বাবাকে মনে রাখার জন্যই আমার ভাবনা আব্বাকে নিয়ে একটি সম্মাননা পদক চালু করার। এরইমধ্যে আমি বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এই ক্ষেত্রে আমাকে শতভাগ সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। কারণ তারসঙ্গে আব্বার জীবনের শেষ কয়েকটি বছর অত্যন্ত সুসম্পর্কের ছিলো এবং নিয়মিত ছিলো। আপাতত এই পদকের নাম রেখেছি খলিল উল্যাহ খান সম্মাননা। চলচ্চিত্রের সত্যিকার অর্থের শিল্পীদের এই সম্মাননায় ভূষিত করা হবে। আমার বিশ্বাস আব্বার নামে এই পদক দিয়ে যথাযথ শিল্পীদের আমরা মূল্যায়ণ করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে। ইচ্ছে আছে আগামী ১ ফেব্রুয়ারি আব্বার জন্মদিনে আব্বার নামে পদক চালু করার।’

আরও পড়ুন

২০১২ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। জীবদ্দশায় অসংখ্য ছবিতে অভিনয় করেছেন এ অভিনেতা। ‘প্রীত না জানে রীত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন খলিল উল্যাহ খান। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সঙ্গম, সোনার কাজল, অশান্ত ঢেউ, বেগানা, পুনম কি রাত, নদের চাঁদ, মাটির ঘর, পাগলা রাজা, ফকির মজনু শাহ, বেঈমান প্রভৃতি। তিনি বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পী সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহাড়ি ঢলে দীঘিনালা সাবস্টেশন বন্ধ, বিদ্যুৎহীন সাজেকোচ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আর্থিক লেনদেন নিয়ে তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বগুড়ার দুপচাঁচিয়ায় সম্রাট হত্যার আসামী করিম রিমান্ড শেষে কোর্ট হাজতে