ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৮:৫৭ পিএম

এক বছর পর দেশে ফিরে গেলেন পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক

এক বছর পর দেশে ফিরে গেলেন পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নানা আইনি জটিলতার পর গত বছরের ২৬ জুন ভারতীয় সীমান্তেরক্ষী বাহিনী(বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক পুশইনের শিকার আলোচিত সেই চার ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

আজ বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তারা নিজ দেশে ফিরে যান। এসময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, দু’দেশের ইমিগ্রেশন কর্মকর্তা এবং বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওই চার নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভুম জেলার পাইকর থানার দর্জিপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে মো. দানেশ (৩০), একই জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বিবি(৩৪) এবং  ছেলে কুরবান শেখ(১৭) ও  ইমাম দেওয়ান(৬)।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম র্ফিরোজ বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের এক বছর পর ওই চারজন জন্মভূমিতে ফিরে গেলেন। প্রায় এক বছর তারা বাংলাদেশে অবস্থান করেন। গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় গত ২১ আগস্ট মামলা হয়। পরে আদালতের নির্দেশনা মেতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোনা মসজিদ আইসিপি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) জামিরুল ইসলাম বলেন, ওই চারজনকে ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যয়ন দেয় বাংলাদেশের ভারতীয় দূতাবাস এবং প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেণ্ট ইস্যূ করে। ভারতে প্রত্যাবর্তনকালে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তা সুব্রত কুমার ও পবন কুমার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

এক বছর পর দেশে ফিরে গেলেন পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক

জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান