ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৯:০১ পিএম

লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে আমিনুর রহমান নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে একটি সংহঠনের নেতার বিরুদ্ধে। এব্যাপারে ওই নেতাসহ ৫ জনকে আসামি করে স্থানীয় থানায় আজ বুধবার (৮ জুলাই) একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার কলেজ মোড় এলাকার ‘তানভীর অটো ভলকানাইজিং পার্টস’ নামের প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত লেবু মিয়া একটি সংগঠনের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক বলে জানায় স্থানীয় সূত্রগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ঘটনার সময়ে লেবু মিয়ার এক কর্মচারী ওই দোকানে বাকিতে গাড়ি মেরামত করতে যান। এসময় বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক আমিনুর রহমানের সাথে তার বাগবিতণ্ডা হয়।

এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লেবু মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমিনুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করেন।

আরও পড়ুন

গুরুতর আহত অবস্থায় দোকান মালিক আমিনুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত লেবু মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমি টাকা দিতে গেলে উল্টো আমার ওপরই হামলা করা হয়েছে। একটি সামান্য ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সেটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। লেবু মিয়াসহ মামলায় ৫জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

এক বছর পর দেশে ফিরে গেলেন পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক

জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন