ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:২২ পিএম

এমন লজ্জার মুখে আগে পড়েনি ভারত

এমন লজ্জার মুখে আগে পড়েনি ভারত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-টোয়েন্টিতে ২০২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর তাতেই ভারতের সঙ্গী হয়েছে লজ্জার এক রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল ৮০ রানের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়ের মুখোমুখি হয়েছিল তারা। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারে সেই রেকর্ডও পেছনে পড়ে গেল। টি-টোয়েন্টিতে ভারতের বড় ব্যবধানে হারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়।

এর আগে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে টস হেরে আগে ব্যাটিং করে ২০১ রানে সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে মাত্র একের পর এক উইকেট হারিয়ে ১১.৪ ওভারেই ৭৬ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় গৌতম গম্ভীরের শিষ্যদের। এদিকে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গী হয় ৪ উইকেটের পরাজয়। তৃতীয় টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার রেকর্ড গড়ল শ্রেয়াস আইয়ারের দল। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।

আরও পড়ুন

এখানেই শেষ নয়। দলীয় সংগ্রহেও বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত। ২০০৮ সালের পর এবারই প্রথম এত কম রানে অলআউট হয়েছে তারা। টি-টোয়েন্টিতে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি লজ্জার রেকর্ড হয়েছে ভারতের। মাত্র ১১.৪ ওভারেই সব উইকেট হারায় তারা, যা টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে দ্রুত অলআউট হওয়ার ঘটনা। এর আগে ২০১৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অলআউট হয়েছিল তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমন লজ্জার মুখে আগে পড়েনি ভারত

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় : ট্রাম্প

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী