ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:১৫ পিএম

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইউরোপের দেশটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সুইস কোচ মুরাত ইয়াকিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয়।

আগামী রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে মুরাত ইয়াকিন বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। তবে আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব এবং দক্ষিণ আমেরিকান দলগুলোর খেলার ধরন ও মানসিকতা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে।’

অন্যদিকে, দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। চারবারের বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ তারকা বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের কোচিং প্যানেল ও খেলোয়াড়দের মান সম্পর্কে আমরা সচেতন। বিশেষ করে লিওনেল মেসির মতো বিশ্বের সেরা ফুটবলার তাদের দলে রয়েছে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর হামলা

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল