পাঁচ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক : পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল বোয়িং ৭৩৭ প্লেনটি।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ২১ মিনিটের দিকে দেশটির দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর প্লেনটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ প্লেনটি পরিচালনা করতো।
বুধবার (৮ জুলাই) কে২ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, প্লেনে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে। সংস্থাটি বলছে, আমরা আন্তরিকভাবে আমাদের সহকর্মীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করে যাচ্ছি।
আরও পড়ুনএদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি নিখোঁজ হওয়ার আগে এর উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







