ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ১১:২৭ পিএম

বিশ্বকাপে পেনাল্টির নতুন রেকর্ড আর্জেন্টিনার দখলে

বিশ্বকাপে পেনাল্টির নতুন রেকর্ড আর্জেন্টিনার দখলে

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়ার নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। ২০২২ থেকে ২০২৬- এই সময়ে নিজেদের সর্বশেষ ১২টি বিশ্বকাপ ম্যাচে মোট ৮টি পেনাল্টি পেয়েছে আলবিসেলেস্তেরা, যা টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো দলের ১২ ম্যাচের ব্যবধানে সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল স্পেন ও নেদারল্যান্ডসের দখলে। ১৯৯৮ থেকে ২০১০ সালের মধ্যে স্পেন ১২ ম্যাচে পেয়েছিল ৭টি পেনাল্টি। একই সংখ্যক পেনাল্টি পেয়েছিল নেদারল্যান্ডসও, ১৯৩৮ থেকে ১৯৭৮ সালের ১২টি বিশ্বকাপ ম্যাচে।

তালিকার পরের অবস্থানে রয়েছে ইংল্যান্ড, পর্তুগাল, চেকিয়া এবং রাশিয়া। এই চার দলই নিজ নিজ ১২ ম্যাচের সময়কালে পেয়েছে ৬টি করে পেনাল্টি।

বিশ্বকাপে সর্বশেষ ১২ ম্যাচে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলগুলোর তালিকা:

আরও পড়ুন

আর্জেন্টিনা (২০২২–২০২৬): ৮টি
স্পেন (১৯৯৮-২০১০): ৭টি
নেদারল্যান্ডস (১৯৩৮-১৯৭৮): ৭টি
ইংল্যান্ড (২০১৮-২০২৬): ৬টি
পর্তুগাল (১৯৬৬-২০০৬): ৬টি
চেকিয়া (১৯৬২-১৯৯০): ৬টি
রাশিয়া (১৯৮২-২০০২): ৬টি

এই পরিসংখ্যান বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি প্রতিপক্ষের ডি-বক্সে নিয়মিত চাপ সৃষ্টি করার বিষয়টিও তুলে ধরেছে। একই সঙ্গে দলটির পেনাল্টি প্রাপ্তির হার নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টির নতুন রেকর্ড আর্জেন্টিনার দখলে

প্রথমার্ধে মিশরের গোল, মেসির পেনাল্টি মিস, আর্জেন্টিনা পিছিয়ে ১-০ গোলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে পথচারী আহত 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টার স্থাপনে অনুদান প্রদান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ের অপরাধে ৬ মাসের কারাদন্ড

বগুড়ার কাহালুতে বেত্রাঘাতের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ