ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:৫২ এএম

বগুড়া-ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

বগুড়া-ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি, ছবি: সংগৃহীত।

লঘুচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।বুধবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয় এ তথ্য।এতে বলা হয়— রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানানো হয়। উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর বগুড়ার সাতমাথায় সমর্থকদের উল্লাস

বগুড়ায় আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফুটিয়ে উদযাপন

মিশরের বিপক্ষে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাস

হারিয়ে গেছে গরুর গাড়ি স্মৃতি হয়ে টিকে আছে একটি চাকা