রংপুরের কাউনিয়ায় ইয়াবাসহ গরু ব্যবসায়ী গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ গরু ব্যবসায়ী ছকিল উদ্দিনকে (৫২) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ সোমবার (৬ জুলাই) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। ছকিল উদ্দিন উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস গ্রামের মৃত সামশুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে মাদকসেবীদের কাছে বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে গরু ব্যবসায়ী ছকিল উদ্দিন স্থানীয় চায়ের দোকানে অবস্থান করেন। এসময় মাদক ও জুয়া বিরোধী ঐক্য মঞ্চ সংগঠনের লোকজন সন্দেহ করলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
আরও পড়ুনপুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে ছকিলের দেহ তল্লাশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) ছকিলকে রংপুর আদালতে পাঠানোর হয়েছে।
মন্তব্য করুন


_medium_1783347174.jpg)
_medium_1783346759.jpg)

_medium_1783346294.jpg)

