বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার(৬জুলাই) দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।
আরও পড়ুনবরিশাল ডিবির এসআই মোহাম্মদ শাহিনুর রহমান জানান, জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে কয়েকজন যুবক নিয়মিত অবস্থান করে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে অভিভাবকরা তাদের শনাক্ত করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ আটক চারজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783346294.jpg)



