ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৭:৫৬ পিএম

ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি ১৬০ পরিবার ঠিকানাহীন

ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি ১৬০ পরিবার ঠিকানাহীন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি, তীব্র ভাঙনে ঘর-বাড়ি হারিয়ে আশ্রয়ের খোঁজে দিন কাটছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতী, ঘুঘুমারী, খেদাইমারীর ১৬০ পরিবার। নদী প্রতিনিয়ত বসতভিটার আরও কাছে চলে আসায় অনেকেই ঘর খুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণের দাবি এলাকাবাসীর।

উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামের বাসিন্দা হায়দার আলী জানান, কয়েকদিনের মধ্যেই নদী ভাঙন বাড়ির সীমানার কাছাকাছি চলে এসেছে। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার বসতভিটা। তাই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। ঘুঘুমারী এলাকার জয়নাল, আফসার, আব্দুল কাদেরসহ কয়েকজন জানান, ১০/১২ বার ভাঙা-গড়ার পর ঠিকানাহীন হয়ে পড়েছেন তারা।

আরও পড়ুন

ভাঙনরোধ বিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী রাকিবুল হাসান  জানান, সুখের বাতি, ঘুঘুমারী এলাকায় নদী ভাঙন রোধে বস্তা ফেলা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি তীর সংরক্ষণের স্থায়ী কাজ করার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি ১৬০ পরিবার ঠিকানাহীন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওভার ব্রিজের সাথে সিঁড়ির উদ্বোধন, জনদুর্ভোগের অবসান

গুলশান লেকের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

৯৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেই দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি