ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৭:২৮ পিএম

রাজশাহী বোর্ডে এইচএসসি ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৩৫২২ বহিস্কার-৩

রাজশাহী বোর্ডে এইচএসসি ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৩৫২২ বহিস্কার-৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন গতকাল সোমবার এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিতির হার আগের পরীক্ষার তুলনায় আরও বেড়েছে। এছাড়া বাংলা পরীক্ষায় কোনো বহিস্কারের ঘটনা না ঘটলেও আজ সোমবার (৬ জুলাই) পাবনায় ৩জন শিক্ষার্থী বহিস্কার হয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ড সূত্র এই তথ্য জানিয়েছে।

শিক্ষাবোর্ড সূত্র জানা গেছে, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের ৮টি জেলায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫২২জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ২ দশমিক ৬৬ শতাংশ। পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী। ওইদিন অনুপস্থিতির হার ২ দশমিক ২১ শতাংশ। এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বন করার অভিযোগে আজ সোমবার (৬ জুলাই) পাবনায় ৩জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, রাজশাহী জেলার ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭০৫জন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুপস্থিত ছিলেন ২৯০জন। নাটোরে অনুপস্থিত ৩০৫জন। নওগাঁয় অনুপস্থিত ৩৮৭ পরীক্ষার্থী, পাবনায় অনুপস্থিত ৪৮১জন পরীক্ষার্থী। সিরাজগঞ্জে অনুপস্থিত ৬৬২জন, বগুড়ায় অনুপস্থিত ৫৩৭জন। জয়পুরহাট অনুপস্থিত ছিলো ১৫৫জন।

আরও পড়ুন

বহিস্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন পাবনার সুজানগর উপজেলার সরকারি ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থী চিনাখড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া সাঁথিয়া উপজেলার আতাইকুলা এমএ খাতুন কলেজ কেন্দ্র থেকে ধুলাউড়ি কলেজের দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে এইচএসসি ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৩৫২২ বহিস্কার-৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম ভালোবাসা কি ভোলা যায়? কেয়া পায়েলের পোস্টে নতুন জল্পনা

খেলার মাঠে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

রাঙ্গামাটিতে মাহিন্দ্রা–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭