ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ১২:৪৮ পিএম

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ওমর ফারুক (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনির রিপনের ছেলে ও মহিপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিপুর গ্রামের কিশোর ওমর ফারুক একই গ্রামের আব্দুল খালেকের বাড়িতে পেয়ারা পাড়ার সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে আটকে থাকে। এসময় তারের সাথে ওমর ফারুককে আটকিয়ে থাকতে দেখে জনৈক আজিজুল বাঁশ দিয়ে নিচে নামিয়ে তাৎক্ষণিক শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন অনেক আগেই মারা গেছে।  

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

৫ গোলের থ্রিলার ম্যাচে মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

দগ্ধ রাকিব হাসানের চিকিৎসা সহায়তা আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

পঞ্চদশ সংশোধনী :  হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ