ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১১:২৬ পিএম

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।

আজ রোববার (৫ জুলাই) সকালে জাদুঘর পরিদর্শনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন পুঁথি ও গ্রন্থাগারের বিভিন্ন সংগ্রহ সম্পর্কে অবহিত করেন।

এসময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবে তিনি এ জাদুঘর পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩, গাঁজা উদ্ধার

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে এসেছে গতি, ৮ বছরের জটে ব্যয় বাড়ছে ৭ হাজার কোটি টাকা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৫ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত