ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১০:৪৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিন জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিন জনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত মদ ও গাঁজাসহ আটক তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কোলাগনিপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে রমজান মন্ডল (২৬), নওগাঁ জেলার সাহাপুর গ্রামের ছায়ের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের  মাসুদ রানার ছেলে টুটুল হোসেন (২৯)। গত শনিবার বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৪ লিটার চোলাই মদ ও ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আরও পড়ুন

এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি তিনজনকেই ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা অর্থদন্ড ও অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিন জনের জেল-জরিমানা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়া চেম্বার অব কমার্স‘র নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরুঙ্কুশ বিজয় 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ২৮৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

বগুড়ার সান্তাহারে রেলের জমিতে অবৈধ স্থাপনা পাকশী বিভাগীয় কর্মকর্তার কাছে উচ্ছেদের দাবি 

অপরাধীদের অভয়ারণ্য বগুড়া পৌরপার্ক, চাকুসহ গ্রেফতার- ১