ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৬:৪৮ পিএম

টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ কুইজবাড়ী গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ বছরের ইতিহাস বদলানোর মিশনে নরওয়ের মুখোমুখি ব্রাজিল

টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে: মন্ত্রী

বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষকে ফাঁসাতে ঘরে আগুন

মাদারীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

শাওনের ফেসবুক আইডি উধাও